Thursday 19 November, 2026

For Advertisement

হাজীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

24 February, 2024 10:55:50

চাঁদপুরে ইমন হোসেন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের জনতা বাজারে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

ইমন হোসেন বাকিলা লোধপাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে। তিনি পেশায় রঙমিস্ত্রি ও অটোরিকশাচালক ছিলেন।

জানা গেছে, একটি অটোরিকশা আটকে রাখার অভিযোগে তারেক আজিজের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল ইমনকে কুপিয়ে জখম করে। ইমন বাঁচার জন্য ডোবায় ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আগের একটি ঘটনার জেরে হামলাকারীরা ইমনকে কুপিয়ে জখম করে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও হাজীগঞ্জ থানার ওসি আবদুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore