Thursday 19 November, 2026

For Advertisement

সিরাজগঞ্জে মা-বাবা ও মেয়েকে হত্যা করে রুমে তালা!

30 January, 2024 1:50:15

সিরাজগঞ্জের তাড়াশে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর রুমে তালা মেরে চলে যায় হত্যাকারীরা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) জেলার তাড়াশ পৌর এলাকার বাড়োয়ারি বটতলা এলাকায় নিহতদের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন তাড়াশ পৌর এলাকার কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ দাস (৪৫), তার স্ত্রী স্বর্ণা দাস (৪০) ও তাদের মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তুষি দাস (১৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হত্যাকারীরা পরিকল্পিতভাবে গোপনে তাদেরকে হত্যা করে ফ্লাটে তালা লাগিয়ে দিয়ে চলে যায়। স্বজনরা দু-দিন যাবত তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার দিবাগত রাত ৩টার দিকে তালা ভেঙ্গে মেঝেতে ও বিছানায় তাদের লাশ দেখতে পায়। এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।

তাড়াশ থানার ওসি (তদন্ত) মো: নূরে আলম বলেন, নিহতের স্বজনরা জানিয়েছে যে তাদেরকে গত দু’দিন ধরে না পেয়ে স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু তাতেও ব্যর্থ হয়। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তালা ভেঙ্গে ঘরে ঢুকে দেখতে পায়, তাদেরকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।

স্বজনদের ধারণা, রবিবার রাত থেকে সোমবার দিনের কোনো একসময়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore