Thursday 19 November, 2026

For Advertisement

চট্টগ্রামে যুবলীগ নেতার ভাইকে খুন

25 December, 2023 11:09:39

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্রাম্য সর্দার খুনের ৪ ঘণ্টার ব্যবধানে খুন হলেন এক যুবলীগ নেতার ছোটভাই। নিহতের নাম মো. আলমগীর (৩২)।

তিনি সোনাইছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ সোনাইছড়ি গামারিতলা এলাকার মৃত আফাজ উল্লাহর ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের ছোটভাই।

রোববার রাত সাড়ে ১০টার দিকে নিহতের নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে নিজ দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় ও পরিবারের লোকজন গুরুতর আহতাবস্থায় আলমগীরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. কামাল উদ্দিন যুগান্তরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আমরা ঘটনাটি গুরুত্বসহকারে দেখছি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore