Friday 30 October, 2026

For Advertisement

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

10 August, 2023 11:30:22

সড়ক থেকে পানি নেমে যাওয়ায় ২ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এ মহাসড়কটির যান চলাচল স্বাভাবিক হয়।

কিন্তু এখনও বান্দরবানের সঙ্গে বন্ধ রয়েছে সড়কপথে যোগাযোগ।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ ইরফান। তিনি জানান, মহাসড়ক থেকে পানি নেমে যাওয়ায় ২ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। দুয়েক জায়গায় পানি রয়েছে, বৃষ্টি না হলে দুপুর নাগাদ তাও কমে আসবে।

এদিকে মহাসড়ক থেকে বন্যার পানি নামলেও এখন বিস্তীর্ণ ফসলী জমি ও লোকালয় তলিয়ে আছে পানিতে। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বেশিরভাগ এলাকা থেকে পানি না নামায় বাড়িতে ফিরতে পারছে না লোকজন। পানিবন্দী স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ পরিস্থিতিও।

এর আগে চারদিনের বর্ষণে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় দক্ষিণ চট্টগ্রামের ৪ উপজেলাসহ কক্সবাজার ও বান্দরবান জেলায়।

জেলা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের হিসাব মতে, সাতকানিয়ায় সাড়ে ২২ হাজার পরিবার, চন্দনাইশে ৫ হাজার, পটিয়ায় ১৬ হাজার ৫৯৫ পরিবার এবং লোহাগাড়ায় ৪ হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore