Sunday 1 November, 2026

For Advertisement

নির্বাচনি প্রচারণায় জাহাঙ্গীরের মায়ের গাড়িবহরে হামলা

17 May, 2023 10:51:19

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের গাড়িবহরে হামলার ঘটনা হয়েছে। এতে পাঁচটি গাড়ি ভাঙচুর ও ছয়জন কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে টঙ্গীর এরশাদনগরে (বাস্তুহারা) এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ঘড়ি প্রতীকের প্রার্থী জায়েদা খাতুন প্রচারণা করতে করতে এরশাদনগরে যান। এ সময় ঝড়বৃষ্টি শুরু হলে গাড়িবহর থেমে যায়। তখন অতর্কিতভাবে কয়েকজন যুবক রড ও লাঠি দিয়ে আঘাত করে পাঁচটি গাড়ি ভাঙচুর করে। এ সময় ঘড়ি প্রতীকের ছয় কর্মীও আহত হয়েছেন বলে দাবি করেছেন জায়েদা খাতুনের সমর্থকরা। ঘটনাটি জাহাঙ্গীর আলমসহ কয়েকটি ফেসবুক আইডি থেকে সরাসরি লাইভ করা হয়।

এ বিষয়ে প্রার্থী জায়েদা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলম বলেন, অতর্কিত হামলা করে আমাদের পাঁচটি গাড়ি ভাঙচুর ও বেশ কয়েকজনকে আহত করেছে নৌকার সমর্থকরা।

এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে একান্ত সচিব অ‌্যাডভোকেট কবীর বিন মাসুম বলেছেন, নৌকার কেউ কোনো হামলা করেনি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore