Monday 21 September, 2026

For Advertisement

মানিকগঞ্জে হেরোইন ও মদসহ চারজনকে গ্রেপ্তার

15 May, 2023 10:34:43

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইন ও নয় লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আবুল কালাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উত্তর আঙ্গারিয়া গ্রামের মো. মামুন, আব্দুল হালিম, মো. সেলিম মিয়া ও পূর্ব ভাকুম গ্রামের মো. জমির উদ্দিন।

পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, ‘গতকাল বিকাল থেকে রাত পর্যন্ত সিংগাইর উপজেলায় পৃথক পৃথক অভিযান চালানো হয়। উপজেলার উত্তর আঙ্গারিয়া গ্রাম থেকে উপ-পরিদর্শক বিল্লাল হোসেন ৩০ গ্রাম হেরোইনসহ মামুন, হালিম ও সেলিমকে গ্রেপ্তার করেন। অপর অভিযানে উপ-পরিদর্শক রিপন নাগ জমির উদ্দিনকে পূর্ব ভাকুম গ্রাম থেকে নয় লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেপ্তার করেন।’

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন। তারা জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রির সঙ্গে জড়িয়েছেন। জব্দ হেরোইন ও চোলাই মদের আনুমানিক বাজার মূল্য তিন লাখ নয় হাজার টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore