For Advertisement
সিরাজগঞ্জে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় লাইন পরিবর্তনের সময় একটি মালবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে এই স্টেশন হয়ে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার দুপুর ২টার দিকে ঈশ্বরদি-বঙ্গবন্ধু সেতু রেলপথের উল্লাপাড়া স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুটি মালবাহী ট্রেন লাইন পরিবর্তন করার সময় লাইনচ্যুত হয়ে দুটি বগি উল্টে যায়। এতে উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এই কর্মকর্তা আরও বলেন, বগি দুটি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসবে। উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
রেল যোগাযোগ স্বাভাবিক হতে কতক্ষণ সময় লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, বগি উদ্ধার কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore