Sunday 1 November, 2026

For Advertisement

কুষ্টিয়ায় বাস ধর্মঘট, ৩ দিন ধরে ভোগান্তিতে যাত্রীরা

9 April, 2023 12:03:16

কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বাস মালিক-শ্রমিকদের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়া-খুলনা ও কুষ্টিয়া-ফরিদপুর রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে।

গেলো শুক্রবার ভোর থেকে কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট চলছে। তিনদিন ধরে বাস বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

সংকট নিরসনে শনিবার বিকালে জেলা প্রশাসক এবং বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক হলেও কোন সুরাহা হয়নি।

কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতারা জানান, ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ দাবি করে। এ ব্যাপারে কথা বলতে গেলে কুষ্টিয়ার বাস শ্রমিকদের মারধর করা হয়। আগামী ১০ এপ্রিলের মধ্যে মারধরে জড়িতদের গ্রেফতার না করা হলে সারাদেশের সঙ্গে বাস যোগাযোগ বন্ধের ঘোষণাও দেয় তারা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore