Thursday 19 November, 2026
For Advertisement
বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে দুই ট্রাক খাদে, নিহত ৬
20 March, 2023 6:34:23
বান্দরবানের রুমা উপজেলার বগালেক এলাকায় দুটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। এতে ১৬ জন আহত হয়েছেন। সোমবার (২০ মার্চ) এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বগালেক থেকে নামার সময় দুটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ৬ জন নিহত হন। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, বগালেক এলাকার দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore