For Advertisement
গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা: কারাগারে ফেনীর সেই পৌর কাউন্সিলর
ফেনী শহরের সুলতানপুর এলাকায় গরু ব্যবসায়ী শাহজালালকে গুলি করে হত্যা মামলায় পৌর সভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার তিনি ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১ সালের ১৫ জুলাই রাতে কোরবানির ঈদ উপলক্ষে কিশোরগঞ্জ থেকে শাহজালালসহ কয়েকজন মৌসুমী গরু ব্যবসায়ী একটি ট্রাকে গরু নিয়ে সুলতানপুরে আসেন। ওই রাতে ট্রাকসহ গরু লুট করতে যান পৌরসভার কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আবুল কালাম ও তার সহযোগীরা। এতে বাধা দেওয়ায় শাহজালালকে গুলি করে হত্যার পর পাশের পুকুরে মরদেহ ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আল আমিন বাদী হয়ে কাউন্সিলর আবুল কালাম, তার ভাতিজা আশরাফ হোসেন রাজু ও সহযোগী নাঈমুল হাসানের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কালামের সহযোগী আশরাফ হোসেন ও নাঈমুল হাসানকে গ্রেপ্তার এবং কালামের রক্তমাখা শার্ট উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারের পর নাঈমুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এদিকে চাঞ্চল্যকর মামলাটি তদন্ত শেষে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক আবদুর রহীম সরকার ২০২২ সালের ৩০ জুন আদালতে তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। ২৫ সেপ্টেম্বর আদালত তা আমলে নিয়ে কার্যক্রম শুরু করেন। জেলা কোর্ট পুলিশের পরিদর্শক গোলাম জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore