Thursday 19 November, 2026
For Advertisement
নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে আগুন, পুড়ে মারা গেল ৪ যাত্রী
13 March, 2023 10:29:12
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
সোমবার (১৩ মার্চ) রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঙামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে দায়িত্বরত এক কর্মকর্তা জানান, রাঙামাটিয়ায় যাত্রীবাহী মাইক্রোবাসটি খাদে পড়ে যাওয়ার পর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে গেলে দুই নারীসহ চারজন নিহত হন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চার জনের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আহতদের স্থানীয় হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore