Thursday 19 November, 2026

For Advertisement

চট্টগ্রামে সংকেত অমান্য: ট্রেন-বাস সংঘর্ষ, নিহত ৩

7 March, 2023 10:50:16

চট্টগ্রাম নগরীতে রেলের তেলবাহী ওয়াগন ও বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে সংকেত অমান্য করে বাসটি এগিয়ে গেলে ওয়াগনের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। সোমবার (৬ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে নগরীর ইপিজেড থানার বিমানবন্দর সড়কে মেঘনা অয়েল ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রেলওয়ে পূর্বাঞ্চলে কর্মরত পয়েন্টসম্যান আজিজুল হক(৩০) এবং বাসের দুই যাত্রী আসাদুজ্জামান (৩০) এবং মিটন কান্তি দে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম জানান, রাত সাড়ে ৯টার দিকে তেলবাহী ওয়াগন সড়কের ওপর দিয়ে রেললাইন অতিক্রম করছিল। দায়িত্বরত রেলকর্মী গাড়ি থামার সংকেত দেন। সংকেত অমান্য করে বিমানবন্দর অভিমুখী একটি বাস এগিয়ে যায়। এসময় চলন্ত ওয়াগনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। পথচারীরা সেখানে কর্তব্যরত রেলের একজন পয়েন্টসম্যানসহ তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এসময় আহত হন আরও ৭ জন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore