Thursday 19 November, 2026

For Advertisement

দক্ষিণ আফ্রিকায় নিহত ফেনীর চার জনের মরদেহ দেশে

3 March, 2023 10:39:14

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ছয় জনের মধ্যে চারজনের মরদেহ দেশে এসেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার জনের মরদেহ স্বজনরা গ্রহণ করেছেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

যে চারজনের মরদেহ দেশে এসেছে তারা হলেন- সোনাগাজী উপজেলার চর মজলিশপুর গ্রামের জামাল হোসেনের ছেলে আবুল হোসেন (৩৫), দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের মিলনের নতুন বাড়ির আব্দুল মান্নান মিলনের ছেলে দ্বীন মোহাম্মদ রাজু (৩৪), একই উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেওয়াজপুর তমিজ উদ্দিন ভূঁইয়া বাড়ির সিরাজ উল্লাহর ছেলে মোস্তফা কামাল পুপেল (৪০), ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের শরীয়ত উল্লাহর ছেলে ইসমাইল হোসেন (৩৮)।

ওই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামের বাহার মিয়ার ছেলে আনিসুল হক মিলন (৩৮) চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে মারা গেলেও তার মরদেহ বৃহস্পতিবার দেশে এসে পৌঁছেনি বলে ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান।

এ ছাড়া নিহত আবুল হোসেনের ছেলে নাদিম হোসেন জন্মগতভাবে আফ্রিকার নাগরিক হওয়ায় তার মরদেহ সে দেশে দাফন করা হয়েছে।

নিহতদের স্বজনরা জানান, শুক্রবার সকালে ফেনীতে তাদের নিজ নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোররাতে দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের লোকানকায় সড়ক দুর্ঘটনায় ১০ বছরের এক শিশুসহ ৬ বাংলাদেশি নিহত হন। ওই বাংলাদেশিদের বহনকারী একটি প্রাইভেটকার ওয়েস্টার্ন কেপ থেকে কেপটাউন বিমানবন্দরে যাচ্ছিল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore