Thursday 19 November, 2026

For Advertisement

সন্তান হত্যায় মায়ের আমৃত্যু কারাদণ্ড, প্রেমিকের মৃত্যুদণ্ড

26 February, 2023 7:07:07

পরকীয়া প্রেমের জেরে নারায়ণগঞ্জের ফতুল্লার মরিয়ম আক্তার নামে এক বছর বয়সী নিজ সন্তান হত্যার দায়ে তার মাকে আমৃত্যু কারাদণ্ড ও পরকীয়া প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড ও হত্যার পর লাশ গুম করার অপরাধে ওই দুইজনকে ৭ বছরের কারাদণ্ড ও আরও ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও বিশেষ ট্রাইবুনাল আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার এ রায় ঘোষনার করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. সোলাইমান জামালপুর জেলার গড়পাড়া এলাকার লিচু আকন্দের ছেলে ও মৃত্যুদন্ড প্রাপ্ত বিলকিস বেগম পটুয়াখালী জেলার খারি জমা ঝাটি বুনিয়া এলাকার নয়া হাওলাদের মেয়ে।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি ফতুল্লার পশ্চিম নন্দলালপুর নাককাটা এলাকার একটি ৪ তলা বিল্ডিংয়ের বাউন্ডারি ওয়ালের ভিতরে থেকে শিশুর মরিয়মের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাত নামা আসামি করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইদুজ্জামান হত্যা মামলা করেন। ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি এ মামলায় আদালতে এই দুই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাকসুদা আহামেদ জানান, মামলার তদন্তে বেরিয়ে আসে শিশুটির মা বিলকিসের সঙ্গে সোলেমানের পরকীয়া প্রেম ছিল। শিশু বিলকিসের আগের সংসারের৷ শিশু মরিয়মের কারণে তাদের দাম্পত্য জীবন সুখী না হওয়ার পরিকল্পিতভাবে শিশু মরিয়মকে শ্বাস রোধ করে হত্যার পর লাশ গুম করে ওই দুইজন। গ্রেপ্তারের পর তারা আদালতো স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও এক কথা জানায়। এ মামলায় পুলিশ কর্মকর্তা, ম্যাজিস্ট্রেটসহ ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় ঘোষণা করেন। রায়ে সোলেমানকে মৃত্যুদণ্ড ও বিলকিসকে আমৃত্যু কারাদণ্ডসহ জেল জরিমানা করা হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore