Thursday 19 November, 2026
For Advertisement
চাঁদপুরে বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৩ যাত্রী নিহত
22 February, 2023 11:02:25
চাঁদপুর সদর উপজেলায় ঘোষেরহাট মিয়ার বাজার জামে মসজিদের সামনে বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
বুধবার ভোরে ফজরের নামাজের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী এলাকার হাবিবুর রহমান (২৫), বরদিয়া আড়ং বাজার এলাকার মাহবুব প্রধানিয়া (৫০) ও চাঁদপুর সদর উপজেলার ওয়াপদা গেইট এলাকার নেছার আহমদ হাওলাদার) ২৫)।
জানা যায়, চাঁদপুর লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশা চালক এমরান থেমে থাকা মাঝারি আকারের ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এসময় বিপরীত পাশের বোগদাদ পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালকসহ আরও দুই যাত্রী নিহত হয়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore