Wednesday 4 March, 2026

For Advertisement

বিয়ের দাওয়াতে গিয়ে গলায় হাড় আটকে যুবকের মৃত্যু

18 February, 2023 11:44:52

বিয়েবাড়িতে দাওয়াত খেতে গিয়ে গলায় মাংসের হাড় আটকে আবুল হোসেন মোল্লা (২৩) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বৈরাগীবাজার এলাকার একটি বিয়ে বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন মোল্লা পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার তপারকান্দি গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন মিয়ার মেয়ে প্রমি আক্তারের বিয়ে হয়। এ সময় গোপালগঞ্জের মুকসুদপর উপজেলার তপারকান্দি গ্রামের প্রতিবন্ধী যুবক আবুল হোসেন ওই বিয়েতে দাওয়াত খেতে যান।

দাওয়াত খাওয়ার সময় হঠাৎ তার গলায় মাংসের একটি হাড় আটকে যায়। সন্ধ্যার দিকে বেশী অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলার টেকেরহাটের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। পরে সেখান থেকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রাতে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

প্রতিবন্ধী যুবকের বাবা আব্দুল খালেক মোল্লা বলেন, আমার ছেলে দাওয়াত খেতে গিয়ে গলায় হাড় আটকে যায়। আমরা বাড়িতে বসে অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো কাজ হয়নি। পরে সন্ধ্যায় হাসপাতালে আনলে ডাক্তার বলে আমার ছেলে মারা গেছে।

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সোয়েব হোসেন বলেন, ওই রোগীকে হাসপাতালে মৃত্যু অবস্থায় পরিবারের লোকজন নিয়ে এসেছে, তবে নিশ্চিত ঘটনা জানার জন্য ময়নাতদন্ত করতে হবে।

রাজৈর থানার ওসি মো আলমগীর হোসেন বলেন, ঘটনাটি শুনে হাসপাতালে ফোর্স পাঠানো হয়েছিল। তবে ভুক্তভোগী পরিবারের কোনো অভিযোগ নেই।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore