Sunday 28 June, 2026

For Advertisement

শেরপুরে ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

13 February, 2023 11:06:01

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে গ্যাস ট্যাবলেট খেয়ে কুলছুম বেগম (৬২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত কুলছুম আমিনপুর পুরাতন কলোনী পাড়ার সাহার উদ্দিনের স্ত্রী।

সোমবার সকাল ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন শেরপুর থানার এস আই মিথুন। তিনি জানান, গৃহবধু দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। আর্থিক অভাব অনটনও ছিল। রবিবার সন্ধায় বাড়িতে কেউ না থাকায় সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে অসুস্থ অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যান।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ খোন্দকার আতাউর রহমান জানান, শেরপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore