Thursday 19 November, 2026

For Advertisement

ময়লা ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

10 February, 2023 10:26:56

গাজীপুরের কোনাবাড়ী থানার বাইমাইল ব্রীজ এলাকায় ময়লা ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরের এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকনকে লাঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সিটি কর্পোরেশন গঠনের পর থেকে টেন্ডারের মাধ্যমে কাজ পেয়ে ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম সবুজ বাসা-বাড়ির ময়লা সংগ্রহ করে ভাগাড়ে ফেলেন। তার কর্মীরা এতদিন বাইমাইল ভাগাড়ে আর্বজনা ফেলে আসছেন।

বুধবার দুপুরে আবর্জনা ফেলতে গেলে স্থানীয় জিকুর নেতৃত্বে তিন-চারজন যুবক সবুজের কর্মীদের ওপর হামলার চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ হয়। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করলে জিকুর লোকজন তাকেও লাঞ্ছিত করেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন বলেন, দুই পক্ষের সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এ সময় জিকু ও তার লোকজন আমার ওপর চড়াও হয়। তারা আমার মোবাইল ফোন ভেঙে ফেলেন।

এ বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন যুগান্তরকে বলেন, সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore