Thursday 19 November, 2026
For Advertisement
থানচিতে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গোলাগুলি চলছে
7 February, 2023 10:53:43
বান্দরবানের থানচিতে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গোলাগুলি চলছে।
মঙ্গলবার ভোরে রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের বিষয়টি এখনো জানা যায়নি।
এদিন সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৩ জানুয়ারি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে জঙ্গিদের সঙ্গে র্যাবের গোলাগুলির ঘটনা ঘটেছে। ওইসময় নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে গ্রেপ্তার করা হয়। পরে সেখান থেকে দেশি ও বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore