For Advertisement
ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল ভাই-বোনের
বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় বগুড়া-রংপুর মহাসড়কে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারেরসংঘর্ষে এক নারীসহ দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর এলাকার হুমায়ুন কবিরের স্ত্রী কুহেলী আকতার (২৬) এবং তার ছোট ভাই সিয়াম হোসেন (২০)। গুরুতর আহত হন নিহত কুহেলীর স্বামী হুমায়ুন কবির। গত শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনায় ঘটে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাইভেটকারে থাকা তিনজন বগুড়া থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের চকপাড়া এলাকায় আসার পর প্রাইভেটকারের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সামনে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এ সময় কারে থাকা তিনজনই গুরুতর আহত হন। এরপর তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বোন কুহেলী ও ভাই সিয়ামকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত হন হুমায়ুন কবির।
বগুড়া ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান জানিয়েছেন, নিহত ভাই-বোনের দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore