Thursday 19 November, 2026

For Advertisement

শ্রীনগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

2 February, 2023 11:14:31

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্তের বড় ভাই সত্যরঞ্জন দত্তকে (৬৪) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Advertisement

বুধবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার জশুরগাও এলাকায় তাদের বাড়ির পাশ থেকে ক্ষত-বিক্ষত অবস্থায় সত্যরঞ্জন দত্তকে উদ্ধার করা হয়।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সত্যরঞ্জন দত্ত এম রহমান শপিং কমপ্লেক্সের পূর্ব পাশে কুড়া-ভূষির ব্যবসা করেন। প্রতিদিন তিনি সন্ধ্যায় বাড়িতে চলে যান। কিন্তু আজ সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না যাওয়ায় তার স্বজনরা খোঁজ করতে থাকেন। একপর্যায়ে তাদের বাড়ির পাশের কবরস্থানের পাশে ক্ষত-বিক্ষত অবস্থায় পাওয়া যায়।

এসময় স্বজনদের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে ৩টি ও পিঠের ডান ও বাম পাশে ২টি সহ মোট ৫টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সত্যরঞ্জন দত্ত ৩ কন্যা সন্তানের জনক।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করছে। মামলা রজু করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore