Thursday 19 November, 2026
For Advertisement
বগুড়া-৪ আসনে ৬৩ কেন্দ্রে এগিয়ে হিরো আলম
1 February, 2023 7:20:48
বগুড়ার-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের উপনির্বাচনের ভোট গণনায় এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। ১১২টি কেন্দ্রে মধ্যে ৬৩ কেন্দ্রের প্রাপ্ত ভোটে একতারা প্রতীকে এই প্রার্থী পেয়েছেন ১১ হাজার ৪৮০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৪ দলের শরিক প্রার্থী জাসদের (ইনু) এ কে এম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে পেয়েছে ৯ হাজার ৪০০ ভোট।
বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম এই ফল ঘোষণা করছেন।
এর আগে, সকাল সাড়ে ৮টা থেকে বগুড়া-৪ ও ৬ আসনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore