Thursday 19 November, 2026

For Advertisement

তিন ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

14 January, 2023 11:07:01

ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে শনিবার সকাল সাড়ে ৬টায় সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ। পরে ৯টা ৫০ মিনিটের দিকে আবার চালু করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

সালাহউদ্দিন বলেন, ভোরের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির দিক নির্দেশিকা বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। এজন্য দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৬টায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে যাওয়ায় ৯টা ৫০ মিনিটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore