Thursday 19 November, 2026

For Advertisement

২১ জেলায় শৈত্যপ্রবাহ, ৭.৮ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে যশোর ও চুয়াডাঙ্গা

8 January, 2023 11:40:31

রাজশাহী ও রংপুরের সব জেলাসহ দেশের ২১ জেলায় শৈত্যপ্রবাহ বইছে। এসব এলাকায় তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি ঠান্ডার মুখোমুখি যশোর ও চুয়াডাঙ্গার মানুষ।

রবিবার সারাদেশের মধ্যে যশোর ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই দুই জেলার আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তীব্র শীত ও ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বাইরে বের হতে না পেয়ে তাদের রোজগারে টান পড়ছে। ভোর থেকে অপেক্ষা করেও মিলছে না কাজ। কাজ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বগুড়া, চাঁপাই নবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রবিবার দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে তাপমাত্রা বৃদ্ধির হার খুব বেশি হবে না। দিনের তাপমাত্রা বাড়লে সেটা খুব অল্প সময়ের জন্য হবে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, রাজধানী ঢাকার তাপমাত্রা কিছুটা বেড়েছে। রবিবার সকালে ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় আজ রাজধানীর তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজকেও ঢাকাতে কুয়াশা সেভাবে কমার কোনো আভাস নেই। কুয়াশা খুবই সামান্য পরিমাণে কমলেও তাতে কোনো তাতে ঢাকার আকাশ পরিষ্কার হবে না।

তিনি আরও বলেন, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ার কারণে সারাদেশে মাঝারি থেকে তীব্র ঠান্ডা অনুভূত থাকতে পারে। দেশের সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে সিলেটে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore