Thursday 19 November, 2026

For Advertisement

ফ্ল্যাট বাসায় আগুনে পুড়ে অঙ্গার স্বামী-স্ত্রী

17 December, 2022 12:09:31

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার সিকদার পাড়া এলাকায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- সুফিয়ান রহমান (৪০) ও তার স্ত্রী নাসরিন আক্তার (৩৬)। সুফিয়ান রহমান নীলফামারীর ডিমলা থানার ভাঙ্গারহাট এলাকার মোহাম্মদ আলীর ছেলে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) ভোর রাতে একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত সুফিয়ান একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে রাজমিস্ত্রি ছিলেন এবং নাসরিন স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন।গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাইকেল বণিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জরুন এলাকায় শুক্কুর সিকদারের ৬তলা বাসা বাড়ির নিচ তলার একটি কক্ষের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে অগ্নিদগ্ধ স্বামী স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

এই পুলিশ কর্মকর্তা আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে রাতের কোনো এক সময়ে আগুন লাগিয়ে তারা আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore