For Advertisement
বাসচাপায় স্বামী-স্ত্রীসহ প্রাণ গেলো ৩ জনের
গাইবান্ধার পলাশবাড়ীতে ঘন কুয়াশার মধ্যে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা।
নিহতরা হলেন- গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের ছালাম মিয়ার ছেলে শামীম (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার কালাম সরকারের মেয়ে শিমু সরকার (২৪) ও শাকিল মিয়া (৩৫) ও অটোরিকশা চালক।
পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাকোয়া মাঝিপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সেটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। তিনি জানান, এ সময় আহত হন দুজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে বলে জানান ওসি।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore