Saturday 2 May, 2026

For Advertisement

টাঙ্গাইলে মালবাহী ট্রেন লাইনচ্যুত

13 December, 2022 12:29:55

টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু সেতু রেললাইনে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সাড়ে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগিটি মঙ্গলবার সকালে রেললাইন থেকে অপসারণ করা হয়। পরে ঢাকা থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলগামী রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টা থেকে মঙ্গলবার সকাল পৌনে ৯টা পর্যন্ত কালিহাতীর এলেঙ্গা-ময়মনসিংহ সড়কের রাজাবাড়ী ক্রসিংয়ে ঢাকাগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বন্ধ ছিল।

মঙ্গলবার সকাল ৯টার দিকে লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগিটি রেললাইন থেকে অপসারণ করা হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।

মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে শীতের মধ্যে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার শাহিন মিয়া বলেন, উত্তরবঙ্গ থেকে মালবাহী ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনটি টাঙ্গাইলের কালিহাতীর রাজাবাড়ী রেলক্রসিং পার হওয়ার সময় একটি বগি লাইনচ্যুত হয়। পরে সাড়ে ১০ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে বগিটি উদ্ধার করা হয়।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore