Thursday 19 November, 2026

For Advertisement

বিএনপির আন্দোলন মানুষের মধ্যে ভীতি সঞ্চার করে: রেলমন্ত্রী

11 December, 2022 9:09:11

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ বিক্ষোভ করবে, মানুষ তাদের দাবিগুলো তুলে ধরবে, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে একটা জনমত তৈরি করবে; সেটাই স্বাভাবিক। কিন্তু বিএনপির আন্দোলনের নামে হত্যা ও জ্বালাও-পোড়াও করে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করে।

রোববার বিকাল ৩টার দিকে আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প কাজের পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

বিএনপির সাতজন সংসদ সদস্য যদি পদত্যাগ করে এতে সংসদ চলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, বিএনপির মাত্র ৭ জন সংসদ সদস্য। তারা পদত্যাগ করলে সংসদ চলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না।

এ সময় আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের চলমান কাজে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। আগামী বছরের ৩০ জুনের মধ্যে আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের নির্মাণকাজ শেষ হবে বলেও জানান তিনি।

এ সময় বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিয়া, লাকসাম-আখাউড়া রেল প্রকল্পের পরিচালক মো. শহিদুল ইসলাম ছাড়াও আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore