Thursday 19 November, 2026

For Advertisement

রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জন নিহত

7 December, 2022 11:05:19

কক্সবাজারের রামুতে পাহাড়ধসে একই পরিবারের তিন সদস্যসহ চারজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়াঘোনা এলাকার জাদি পাহাড় ধসে এ দুর্ঘটনা ঘটে। ইটখোলার মাটি কাটার কারণেই পাহাড়ধসের ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দাফনের জন্য সরকারিভাবে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ’
পাহাড়ধসের ঘটনায় নিহতরা হলেন একই পরিবারের আজিজুর রহমান (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪৫), মা দিল ফরাজ বেগম (৭০)। এ ছাড়া নাসিমা বেগম (২০) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।

রামুর কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামশুল আলম বলেন, ‘সন্ধ্যার পর তারা রাতের খাবার (ভাত) খাওয়ার সময় হঠাৎ পাহাড়ধস হয়। এ সময় মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। ’

স্থানীয়দের অভিযোগ, জাদি পাহাড়ের পাশে গড়ে ওঠা কয়েকটি ইটভাটার জন্য ওই পাহাড়ি এলাকা থেকে মাটি কাটা হচ্ছিল। এ কারণে পাহাড়টি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এতে পাহাড়ধসের ঘটনা ঘটতে পারে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore