Thursday 19 November, 2026

For Advertisement

ময়মনসিংহ আ.লীগের কমিটি ঘোষনার পর বিশৃঙ্খলা, চেয়ার ভাংচুর

3 December, 2022 11:00:37

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষনার পর বিশৃঙ্খলা ও চেয়ার ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে সম্মেলনের শেষ পর্যায়ে নতুন কমিটি ঘোষনার পর এই ঘটনা ঘটে। কমিটি ঘোষনার পরপরই দর্শক সারির নেতাকর্মীদের একটি অংশ সম্মেলন স্থলের চেয়ার ভাংচুর করে। এ সময় চেয়ার ছুড়াঁছুড়ি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্মেলন শেষে অতি উৎসাহী কিছু লোক সম্মেলন স্থলের কয়েকটি চেয়ার ভাংচুর করে বিশৃংখলার সৃষ্টি করেছে। তবে, কার সমর্থক এমন ঘটনা ঘটিয়েছে জানা যায়নি।

র্দীঘ ৬ বছর পর উৎসব-মুখর পরিবেশে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষনা হয়েছে। নতুন কমিটিতে জেলা আ.লীগের সভাপতি হয়েছেন মহানগর আ.লীগের সদ্য সাবেক সভাপতি এহতেশামুল আলম ও দ্বিতীয় দফায় সাধারন সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

এছাড়াও, মহানগর আওয়ামী লীগের সভাপতি হয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু ও দ্বিতীয় দফায় সাধারন সম্পাদক হয়েছেন মোহিত উর রহমান শান্ত।

সেই সঙ্গে জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকাকে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা। এই সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore