Sunday 26 July, 2026

For Advertisement

বেনাপোল সীমান্তে সাড়ে ১৬ কেজি স্বর্ণ জব্দ, আটক ২

17 November, 2022 11:27:06

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোলে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২টি সোনার বার জব্দ করেছে বিজিবি। এসময় দুজনকে আটক করা হয়।

বুধবার রাত সাড়ে ৯টায় বেনাপোলের আমড়াখালি সীমান্ত থেকে এ সোনার বার উদ্ধার করা হয়।

আটক পাচারকারীরা হলেন, ওমর ফারুক (২৭) ও ফরহাদ হোসেন (৩২)।

বিজিবি জানায়, ভারতে পাচারের সময় বিজিবি তাদের অটক করে বেনাপোল বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। পরে তাদের দেহ তল্লাশী করে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২ পিস সোনার বার জব্দ করা হয়। আটক সোনার মূল্য সাড়ে ১৬ কেটি টাকা।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সোনার একাংশের মালিক স্থানীয় বড় আচড়া গ্রামের ক্ষীতিষ চন্দ্র্র দের ছেলে অশোক কুমার দে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মিনহাজ আহমেদ সিদ্দিকি জানান, ভারতে পাচারের সময় আমড়াখালি সীমান্ত থেকে বিজিবির সদস্যরা ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২টি স্বর্ণের বার জব্দ করেছে। এ ঘটনায় মামলার প্রকৃয়া চলছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore