Thursday 19 November, 2026

For Advertisement

মাকে গলা কেটে হত্যা করল ছেলে

7 November, 2022 1:49:31

নারায়ণগঞ্জের বন্দরে পাষণ্ড ছেলের বিরুদ্ধে মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। ঘাতক ছেলের নাম মাজহারুল ইসলাম সজিব (৩০)। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

nagad-300-250
সোমবার ভোরে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের হরিবাড়ি জহরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মায়ের নাম সুস্মিতা (৫০)।

বন্দর থানার ওসি আবুবকর সিদ্দিক জানান, সোমবার ভোরে বন্দরের জহরপুর এলাকার আবদুল রফিকের ছেলে সজিব মা সুস্মিতাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সজিব অপ্রকৃতস্থ ছিল।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি বলে ওসি জানান।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore