Monday 27 July, 2026

For Advertisement

সাজেদার আসনে পুত্র লাবু চৌধুরীর জয়

5 November, 2022 11:03:44

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী ৬৮ হাজার ৮১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল পেয়েছে ১৪ হাজার ৮৭৮ ভোট।

nagad-300-250
শনিবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

বিজয়ী লাবু চৌধুরী সদ্যপ্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে। গত ১১ সেপ্টেম্বর সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়।

এ আসনে মোট ৩ লাখ ৮ হাজার ৪৭২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮৩ হাজার ৬৯০ জন। ভোটের হার ২৬ দশমিক ২৭ শতাংশ।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore