For Advertisement
বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু, রোববার চলবে বাস
বিএনপির গণসমাবেশ শেষ হওয়ার পর বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। সেই সঙ্গে ভোলা-বরিশাল রুটে স্পিডবোড চলাচলও করছে। তবে অভ্যন্তরীণ রুটে এখনো লঞ্চ চলাচল শুরু হয়নি।
অপরদিকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাসই রাতে চলবে না বলে জানা গেছে। তাই রোববার সকাল থেকে অগ্রিম টিকিট বিক্রি করেছে দূরপাল্লার বাস কাউন্টারগুলো। এছাড়া নগরীতে থ্রি-হুইলারসহ সব ধরনের যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিএ বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, গতকাল থেকে বন্ধ থাকা অভ্যন্তরীণ রুটের লঞ্চগুলো আজও চলাচল করেনি। তবে আজ বরিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশে সুন্দরবন-১১, প্রিন্সেস আওলাদ ও পারাবত-১৮ লঞ্চ যাত্রী নিয়ে যথাসময় ছেড়ে যাবে।
লঞ্চ মালিক সমিতির সদস্য সাইফুল ইসলাম পিন্টু বলেন, আজ বরিশাল থেকে তিনটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। তবে তেমন যাত্রী নেই লঞ্চগুলোতে।
এদিকে বরিশাল ডিসি ঘাট থেকে স্পিডবোড পরিচালনার দায়িত্বে থাকা মো. তারেক জানান, বিকাল ৪টার পর ভোলা থেকে স্পিডবোড চলাচল স্বাভাবিক হওয়ায় তারাও নিয়ম অনুযায়ী বরিশাল থেকে বোট চালাচ্ছেন। বিকালে প্রচুর যাত্রী হয়েছে বলেও জানান তিনি।
অপরদিকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে রাতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাবে না বলে জানিয়েছেন বাস মালিক সমিতির সভাপতি গোলাম মাশরেক বাবলু। তিনি বলেন, আমাদের আলটিমেটাম ছিল আগামীকাল রোববার সকাল ৬টা পর্যন্ত। তাই এর আগে বাস চলাচল করবে না।
এদিকে বাস কাউন্টারগুলোর দায়িত্বে থাকা স্টাফরা জানান, অনেকেই ঢাকা যাওয়ার জন্য টার্মিনালে এসেছেন। তবে বাস চলাচল না করায় ফিরে যাচ্ছেন অনেকে। আবার অনেকে আগামীকাল সকালের অগ্রিম টিকিট কিনেছেন।
অপরদিকে বরিশাল-পটুয়াখালী মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাউছার হোসেন শিপন জানান, আমরা এ বিষয়ে রাতে বৈঠক করব। আগামীকাল সকাল ৬টা পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার আলটিমেটাম দেওয়া আছে। সেটা বাড়ানো হবে কিনা ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
যদিও নগরজুড়ে মাহিন্দ্রা-টেম্পো-সিএনজিচালিত অটোসহ যান্ত্রিক থ্রি-হুইলার যানবাহনগুলো সন্ধ্যার পর থেকেই আগের নিয়মে চলাচল শুরু করেছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore