Friday 1 May, 2026

For Advertisement

মিরসরাইয়ে নিখোঁজ আরও ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

26 October, 2022 11:06:31

চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ড্রেজার ডুবে নিখোঁজ শ্রমিকদের মধ্যে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান। তবে উদ্ধার হওয়াদের পরিচয় জানা যায়নি।

এর আগে গতকাল (২৫ অক্টোবর) আলামিন (২০) এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও চার জন।

সোমবার (২৪ অক্টোবর) দিবাগতে রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরে জোয়ারের পানির উচ্চতা বাড়ায় বালু উত্তোলনের ড্রেজারটি আটজন শ্রমিকসহ ডুবে যায়। জানা যায়, উপজেলার ১৬ নম্বর সাহেরখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ থেকে ১০০০ ফুট দূরত্বে সাগরের মাঝে বালু উত্তোলনের ড্রেজারটি (সৈকত-২) রাখা ছিল। মঙ্গলবার দুপুর ১২টা থেকে প্রবল স্রোত ডিঙিয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা শুরু করেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore