Thursday 19 November, 2026

For Advertisement

মিরসরাইয়ে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

19 September, 2022 11:05:17

মিরসরাইয়ে শহীদুল ইসলাম আকাশ (২৮) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় বারইয়ারহাট বাজারে আসার সময় চিনকিরহাট এলাকায় দূর্বৃত্তরা আকাশকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রাত ৯টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ বিষয়ে হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, আকাশ মারা গিয়েছে শুনেছি। তবে কারা হামলা করেছে তার বলতে পারবো না।

ওসি নূর হোসেন মামুন বলেন, সন্ধ্যায় আকাশের উপর কে বা কারা হামলা করেছে শুনেছি। কিছুক্ষণ আগে জানতে পারি সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছে। তবে বিস্তারিত এখনো বলা যাচ্ছে না।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore