Thursday 19 November, 2026

For Advertisement

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট চলছে

13 September, 2022 10:47:54

‘ট্রাফিক পুলিশের হয়রানী’ বন্ধসহ পাঁচ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট চলছে। গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) জেলার পরিবহন শ্রমিক নেতারা এ ধর্মঘটের ঘোষণা দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় আজ ভোর থেকেই শুরু হয়েছে ধর্মঘট। সিলেটের ৬টি রেজিস্ট্রার্ড শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

যেসব দাবিতে শ্রমিকরা ধর্মঘট করছেন-সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও উপ-কমিশারকে (ট্রাফিক) অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ অতিরিক্ত জরিমানা বন্ধ করা। শ্রমিক লীগের নাম ব্যবহার করে প্রভাব খাটানো শ্রম আদালতের প্রতিনিধি নাজমুল আলম ওরফে রোমেনকে প্রত্যাহার করা। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পাথর কোয়ারি খুলে দেওয়া। ভাঙাচোরা সড়ক দ্রুত সংস্কার, নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রি করা গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া। এ ছাড়া ‘বেআইনি’ গাড়ি অটোবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ডাম্পিং করা যানবাহন চলাচল বন্ধ করা।

এ ব্যাপারে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর জানান, অতিদ্রুত আমাদের দাবি না মানলে আরও কঠোর অবস্থানে যাব। আজ শুধু জেলায় কর্মসূচি পালিত হচ্ছে, দাবি না মানলে বুধবার বিভাগজুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়বে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore