For Advertisement
পদ্মায় পরপর ডুবল দুই নৌকা, নিখোঁজ অনেকে
রাজশাহীতে পদ্মা নদী পারাপারের সময় দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া নয়টার দিকে রাজশাহীর তালাইমারী এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী দফতরের ডুবুরি ইউনিট সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। প্রথম নৌকাটি ডুবে ৪ জনের নিখোঁজের কথা বললেও পরে ডুবে যাওয়া নৌকায় কতজন যাত্রী ছিল তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বলেন- রাজশাহীর তালাইমারী বিজয় নগর শাহ পুরের এলাকায় পরপর দুটি ডিঙ্গি নৌকাডুবির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। একটি নৌকায় চারজন ছিলেন, তারা নিখোঁজ রয়েছেন। তবে পরে ডুবে যাওয়া নৌকায় কতজন ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore