Thursday 19 November, 2026

For Advertisement

টঙ্গী থেকে কড্ডা ও উলুখোলা পথে চালু হলো স্পিডবোট

10 September, 2022 7:02:47

ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে যাত্রী পরিবহনের জন্য স্পিডবোট চালু করল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শনিবার টঙ্গী নদীবন্দর থেকে কড্ডা ও উলুখোলা রুটে স্পিডবোট চলাচল উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, পরীক্ষামূলকভাবে এই দুটি রুটে পাঁচটি স্পিডবোট দিয়ে সেবা চালু হল।

পর্যায়ক্রমে কড্ডা থেকে গাবতলী এবং গাবতলী থেকে সদরঘাট রুটেও এ সেবা চালু করা হবে বলে জানান তিনি।

টঙ্গী-কড্ডা ও টঙ্গী-উলুখোলা রুটে স্পিডবোটগুলো ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। টঙ্গী থেকে কড্ডার ভাড়া ১৫০ টাকা, টঙ্গী থেকে উলুখোলার ভাড়া ১২০ টাকা। বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স ইনফিনিটি মেরিটাইমের মাধ্যমে এ সেবা চালু করা হল।

বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বলেন, সকাল ১১টায় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল টঙ্গী নদী বন্দরে বিআইডব্লিউটিএএর ইকোপার্ক এবং দুপুরে টঙ্গী নদী বন্দর হতে ঢাকা বৃত্তাকার নৌপথে স্পিডবোট সার্ভিসের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore