For Advertisement
খাগড়াছড়ির ৫ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ ইউপিডিএফের
পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে রবিবার খাগড়াছড়ির পাঁচ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ চলবে। ইউপিডিএফ এই অবরোধ ডেকেছে। অবরোধ চলা উপজেলাসমূহ হলো গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি।
অবরোধের কারণে এসব উপজেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ি থেকে দুরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি।
সূত্র জানায়, অবরোধের সমর্থনে পাহাড়ের কয়েকটি স্থানে পিকেটিং করেছে ইউপিডিএফ কর্মীরা। রামগড়-জালিয়াপাড়া সড়কের যৌথখামার এলাকায় টায়ার পুড়িয়েছে তারা। তবে এখন পর্যন্ত কোথাও গাড়িতে হামলা ভাঙচুরের খবর পাওয়া যায়নি। ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (২ সেপ্টেম্বর) জেলার গুইমারার দেওয়ান পাড়া এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তের গুলিতে মারা যান ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা আগুন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore