Thursday 19 November, 2026

For Advertisement

চোরাই বাইক-মোবাইলসহ তরুণ গ্রেফতার

17 August, 2022 6:20:19

রাজশাহী মহানগরীতে চুরি হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ ফজলে রাব্বি (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ফজলে রাব্বী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর পাবনাপাড়া এলাকার বাসিন্দা।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) জানায়, চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম দক্ষিণপাড়ার বাসিন্দা আবদুর রহিম গত ১৫ আগস্ট রাতে তার মোটরসাইকেলটি বাসার নিচতলার গ্যারেজে রেখে গেট লাগিয়ে ঘুমিয়ে পড়েন।

তিনি মোটরসাইকেলের চাবি ও মোবাইল ফোন রেখেছিলেন ডাইনিং টেবিলে। ভোরে তিনি দেখেন গ্যারেজের গেট ভাঙা ও মোটরসাইকেল নেই। এরপর দেখেন ডাইনিংয়ে তার মোটরসাইকেলের চাবি ও মোবাইল ফোনটিও নেই। এ নিয়ে তিনি থানায় একটি মামলা করেন।

এরপর পুলিশ অনুসন্ধান চালিয়ে চোরের পরিচয় নিশ্চিত হয়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ তাকে গ্রেফতার করে। বুধবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore