Thursday 19 November, 2026
For Advertisement
কিশোরগঞ্জে মামিকে জবাই করে হত্যা, ভাগ্নে আটক
25 July, 2022 11:08:24
কিশোরগঞ্জে মামিকে জবাই করে হত্যার অভিযোগে মো. মামুন (৩০) নামের এক ভাগ্নেকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ জুলাই) দুপুরে জেলা শহরের হারুয়া কলেজ রোড এলাকায় ওয়াসীমুদ্দিন ছাত্রাবাসের বিপরীতে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। ঘটনার পর পরই অভিযুক্ত মো. মামুনকে আটক করেছে পুলিশ। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।
নিহতের নাম রেকসানা আক্তার (৩০)। সে হারুয়া কলেজ রোড এলাকার মো. তাইজুলের স্ত্রী। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মামুনকে আটক করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে জব্দ করা হয়। পারিবারিক কোন বিরোধের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore