Thursday 19 November, 2026
For Advertisement
ঘরে পড়ে ছিল মা-ছেলের গলাকাটা লাশ
3 July, 2022 11:20:23
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উজান গোবিন্দপুর এলাকায় নিজ ঘর থেকে মা-ছেলের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৩ জুলাই) সকালে এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ দুই মরদেহ উদ্ধার করে৷ নিহত মায়ের নাম রাজিয়া সুলতানা কাকলী (৪২) ও ছেলের নাম তালহা (৮)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলাকেটে জবাই করে তাদেরকে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, কাকলীর স্বামী নবীর হোসেন মারা গেছেন। ঘরে মা-ছেলে বসবাস করতো। কে বা কারা রাতের যেকোনো সময় মা-ছেলেকে গলাকেটে হত্যা করেছে। কারো সাথে তাদের বিরোধ ছিল কি না বা ডাকাতেরা হত্যাকাণ্ড ঘটিয়েছে কি না, তা এই মুহুর্তে বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore