For Advertisement
সিলেটে বন্যায় ২২ জনের মৃত্যু
অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের বিভাগের প্রতিটি জেলায় প্রায় কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে বিভাগের চার জেলার কয়েক লাখ মানুষ। বানের পানিতে ডুবে এবং ভেসে গিয়ে এখন পর্যন্ত সিলেট বিভাগের ২২ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সিলেটে ১৪ জন, সুনামগঞ্জে পাঁচ ও মৌলভীবাজারে তিন জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার (২২ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায়।
তিনি বলেন, ‘সিলেটের জৈন্তাপুরে মা-ছেলের মৃত্যুসহ এ পর্যন্ত বিভাগে ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ১৪ জন, মৌলভীবাজারে তিন ও সুনামগঞ্জে পাঁচ জনের প্রাণহানি হয়েছে।’
এদিকে পাহাড়ি ঢল আর বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট বিভাগ। তার ওপর সিলেট নগরীর অধিকাংশ এলাকায় প্রায় পাঁচ-ছয় দিন ধরে বিদ্যুৎ নেই। সুনামগঞ্জের বিভিন্ন এলাকাও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এছাড়া উজানের পানি নামতে শুরু করায় সুনামগঞ্জসহ বিভিন্ন জেলার নিচু এলাকায় পানি বেড়েছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore