Thursday 19 November, 2026
For Advertisement
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
16 June, 2022 12:57:37
গাজীপুরে ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১১টার দিকে ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল।
তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে সংবাদ পেয়েছি রাজেন্দ্রপুরে ভাওয়াল এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। আপাতত ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে আমাদের টিম যাচ্ছে। পরে বিস্তারিত জানানো যাবে।’ তবে ট্রেনের কয়টি বগি লাইনচ্যুত হয়েছে তাৎক্ষণিক তা জানাতে পারেননি স্টেশন মাস্টার।
জানা যায়, ময়মনসিংহ থেকে ঢাকায় যাওয়ার পথে রাজেন্দ্রপুর স্টেশনের কাছে পৌঁছালে ভাওয়াল এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore