Thursday 19 November, 2026

For Advertisement

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

10 June, 2022 10:24:01

কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৮ নম্বর ময়নার ঘোনা ক্যাম্পে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রোহিঙ্গা মো. আলীমুদ্দিন ওই ক্যাম্পের বি-ব্লকের মাঝি ছিলেন।

এপিবিএন ৮-ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্তি পুলিশ সুপার মো. কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

কামরান জানান, রাত ১১টার দিকে ময়নার ঘোনা ক্যাম্পের বি-ব্লকের বাড়ির সামনে অবস্থানকালে আলীমুদ্দিনকে কে বা কারা কুপিয়ে ফেলে রেখে যায়। পরে ক্যাম্পের সংলগ্ন একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে আলীমুদ্দিনের বয়স ও বিস্তারিত পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। তিনি বলেন, ‘হামলার কারণ এখনো জানা যায়নি। হামলাকারীদের শনাক্তও করা যায়নি।’

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore