Thursday 19 November, 2026

For Advertisement

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ২ জনের মৃত্যু

20 May, 2022 5:38:09

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে আব্দুল মান্নান (৭৩) ও জুনায়েদ হোসেন (৮) নামের দুজন নিহত হয়েছে।

শুক্রবার (২০ মে) দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেলপথের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের পাশে এ দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত আব্দুল মান্নান ও তার নাতি জুনায়েদ হোসেন উপজেলার কাজীপুরা গ্রামের বাসিন্দা। তারা দু’জনে আত্মীয় বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছিল। জামতৈল রেলওয়ে স্টেশন পারাপারের সময় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দু’জন মারা যায়।

জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দু’জনই একই পরিবারের সম্পর্কে নানা নাতি আত্মীয় বাড়ি যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহত দু’জনের মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore