Thursday 19 November, 2026

For Advertisement

ভাসানচর থেকে পালিয়ে আসা ৩ রোহিঙ্গা যুবক আটক

12 May, 2022 5:33:28

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৩ রোহিঙ্গা যুবককে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। আটককৃত রোহিঙ্গারা হলো, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৭২ নং ক্লাস্টারের ছৈয়দুল আমিনের ছেলে খায়রুল আমিন (২১), ৬৮ নং ক্লাস্টারের আবদুল খালেকের ছেলে সাইফুল ইসলাম (১৮), এবং ২৭ নং ক্লাস্টারের মো. রফিকের ছেলে আবদুল্লাহ (১২)।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরের দিকে আটককৃত তিন রোহিঙ্গাকে পুনরায় ভাসানচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল বুধবার সন্ধ্যার দিকে সুবর্ণচর উপজেলায় মোহম্মদপুর এলাকায় থেকে স্থানীয় লোকজন তাদের আটক করে চরজব্বর থানা পুলিশে হাতে সোপর্দ করে।

এ বিষয়ে জানতে চাইলে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিডি২৪লাইভকে জানান, স্থানীয়রা তিন রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশে খবর দেয়। বুধবার সন্ধ্যায় তাদেরকে আটক করে থানায় এনে রাখা হয়। বৃহস্পতিবার দুপুরে পুনরায় তাদেরকে ভাসানচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore