Thursday 19 November, 2026
For Advertisement
ঢাকা-চট্টগ্রামসহ তিনটি রুটে ট্রেন চলাচল বন্ধ
9 May, 2022 11:00:40
কুমিল্লার রাজাপুরে মালবাহী একটি কন্টেইনার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকা-চট্টগ্রামসহ তিনটি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার (৯ মে) ভোর ৪টার দিকে উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের ইঞ্জিনিয়ার লিয়াকত হোসেন বলেন, ভোর ৪টার দিকে রাজাপুর রেলস্টেশনের কাছে মালবাহী একটি কন্টেইনার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রামসহ তিনটি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। আশা করছি, অল্প সময়ের মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন হবে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore