Thursday 19 November, 2026

For Advertisement

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভবিক

4 May, 2022 12:47:45

বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে বুধবার (৪ মে) সকাল সাড়ে ৮ থেকে লঞ্চ চলাচল শুরু হয়। এর আগে ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে সকাল সাড়ে ৬টা থেকে বন্ধ ছিল নৌযান চলাচল। বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।

ঘাট সূত্রে জানা গেছে, ভোরে বৃষ্টির সঙ্গে বাতাস বইতে থাকলে উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। এছাড়াও কালবৈশাখী ঝড়ের আভাস থাকায় দুর্ঘটনা এড়াতে নৌরুটের সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। সকাল সাড়ে ৮টার দিকে বাতাস ও বৃষ্টি কমে এলে নৌযান চলাচল শুরু করে।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ভোরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। এ কারণে দুই ঘণ্টার মতো নৌযান চলাচল বন্ধ থাকে। আবহাওয়া স্বাভাবিক হলে সকাল সাড়ে ৮টার দিকে লঞ্চ-স্পিডবোট চলাচল শুরু করে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore